দগ্ধদের মধ্যে গুরুতর আহত আরিফুল ইসলামকে (৩৫) আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের প্রায় ৬৫ শতাংশ দগ্ধ হয়েছে। আহত অপর তিন শ্রমিককে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ১৭ হাজার টাকার চুক্তিতে সড়ক কেটে ওই বাড়িতে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ দেওয়ার কাজ চলছিল। রাতে মাটি খুঁড়ে মূল পাইপে সংযোগ দেওয়ার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই চার শ্রমিক দগ্ধ হন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্ফোরণের প্রকৃত কারণ এবং অবৈধ গ্যাস সংযোগের বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত