গ্রেপ্তারকৃত খাইরুল ইসলাম কুমিল্লার মুরাদনগর থানাধীন চাবিতলা এলাকার আব্দুল জলিলের ছেলে। সে বর্তমানে রূপগঞ্জে বসবাস করছিল।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে শিশুটির মা কেনাকাটার জন্য পাশের একটি দোকানে যান। এই সুযোগে ঘরে প্রবেশ করে খাইরুল শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত খাইরুলকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ১৪ জুলাই গ্রেপ্তারকৃত খাইরুলকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
মতামত