বুধবার (১৫ জুলাই) ডিবির একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মোজাম্মেল বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও তেরকানিয়া গ্রামের মৃত লাজিম উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মোজাম্মেল দীর্ঘদিন ধরে জেলাজুড়ে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩২টি মাদকের মামলা রয়েছে। এর আগে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান থেকে কৌশলে পালিয়ে গেলেও এবার ডিবির জালে ধরা পড়েন তিনি। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করে জানান, ৩২টি মামলার আসামি হওয়া সত্ত্বেও মোজাম্মেল এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন, যার কারণে সাধারণ মানুষ আতঙ্কে ছিল। এলাকাবাসী তার দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মতামত