সারাদেশ

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত : ১৫ জুলাই ২০২৬, রাত ৯:১০

ঠাকুরগাঁও সদর উপজেলায় বজ্রপাতে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মোহাব্বতপুর গণেশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই গ্রামের আনোয়ার প্রভু (৫৫) ও তার ছেলে নিমাই (২৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে জমিতে কাজ করার সময় হঠাৎ ঝোড়ো হাওয়াসহ বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই বাবা ও ছেলে দুজনের মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবারসহ পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এবং বজ্রপাতের সময় খোলা মাঠ বা উঁচু স্থানে অবস্থান না করে নিরাপদ আশ্রয়ে থাকার পাশাপাশি সবাইকে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা মেনে চলার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।