সংবাদ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমান।
লিখিত বক্তব্যে মতিউর রহমান বলেন, বর্তমান সরকারের জারিকৃত বিভিন্ন সার্কুলারের বিরোধিতা করে একটি মহল মিথ্যা বিভ্রান্তি ও গুজব ছড়াচ্ছে। জাহাজ ও বাল্কহেডে মাস্টার-ড্রাইভার নিয়োগ দেওয়া হলে সুকানী বা গ্রীজাররা চাকরি হারাবে—এমন অপপ্রচার চালিয়ে দেশের পরিস্থিতি অশান্ত করার চেষ্টা চলছে। নৌযান শ্রমিকদের বর্তমান সরকারের বিরুদ্ধে উস্কে দিতেই এই ষড়যন্ত্র করা হচ্ছে।
নৌযান শ্রমিক-কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগের দোসরদের কোনো ষড়যন্ত্রে পা দেবেন না। মালিকপক্ষ যদি দক্ষ মাস্টার নিয়োগের অজুহাতে কোনো সুকানী, গ্রীজার বা সাধারণ শ্রমিকের ওপর অন্যায়-অবিচার করে বা চাকরিচ্যুত করার চেষ্টা করে, তবে শ্রম আইন অনুযায়ী তার কঠোর জবাব দেওয়া হবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় জাতীয়তাবাদী নৌযান শ্রমিক-কর্মচারী দল প্রস্তুত রয়েছে উল্লেখ করে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল জলিল মাস্টার, প্রচার সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম, জেলা কমিটির প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক মনির হোসেন, চাঁদপুর জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম চৌধুরী এবং ঢাকা ডেমরা শাখার কার্যকরী সভাপতি সালাউদ্দিন আহম্মেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মতামত