পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানে বিভিন্ন অপরাধের আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলায় মোঃ জসিম (৩৮) ও মোঃ ইব্রাহীম আকাশ (২৭), হত্যা মামলায় মোঃ সাকিল (৩৫), ধর্ষণচেষ্টা মামলায় রাকিবুল ইসলাম মোঃ রবিন (৩০), এবং ডাকাতির প্রস্তুতি মামলায় মোঃ আলী আজগরকে (৪৫) গ্রেফতার করা হয়েছে।
এছাড়া চুরি মামলায় নার্গিস ও মোঃ রিদয় হাসান (২২), বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় মো: সালাম (৩২) এবং সিআর ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ আনু মিয়াকে (৩৬) গ্রেফতার করে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের কওে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে পুলিশের এই সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মতামত