গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ মানুষ সড়ক, ড্রেনেজ, জলাবদ্ধতা, বিদ্যুৎ, ভূমিসেবা, শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক নানা দুর্ভোগের কথা তুলে ধরেন। সাধারণ মানুষের প্রতিটি বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন জেলা প্রশাসক।
এ সময় ডিসি মো. রায়হান কবির বলেন, জনগণের মতামত ও অভিযোগ সরাসরি শুনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার মাধ্যমেই সরকারি সেবার মান বাড়ানো সম্ভব। উত্থাপিত যৌক্তিক সমস্যাগুলো সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে সমাধান করা হবে। জেলা প্রশাসন নাগরিক সেবা নিশ্চিতে বদ্ধপরিকর।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়ার সঞ্চালনায় আয়োজিত এই গণশুনানিতে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস পেয়ে উপস্থিত নাগরিকরা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ নিয়মিত অব্যাহত রাখার দাবি জানান।
মতামত