মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আমীর এজাজ খান বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা সম্মানিত থাকলে জাতি গৌরবান্বিত হয়, আর তাঁদের অবমূল্যায়ন দেশের জন্যও বেদনাদায়ক।
তিনি আরও বলেন, উন্নত স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকারের অন্যতম। সরকার স্বাস্থ্য খাতে ধারাবাহিকভাবে বরাদ্দ ও কার্যক্রম বাড়িয়ে চিকিৎসাসেবা জনগণের আরও কাছে পৌঁছে দিতে কাজ করছে। চিকিৎসকদের নিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে একটি সুস্থ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
বীর মুক্তিযোদ্ধা ফেরদাউস শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান, বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, চিকিৎসক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।
একই দিনে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ নিয়ে এমপি আমীর এজাজ খান হাসপাতালের সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় অবকাঠামোগত সহায়তার আশ্বাস দেন। তিনি মুক্তিযোদ্ধাদের ব্যবহারের জন্য ৫০টি চেয়ার এবং বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারের জন্য একটি আইপিএস, একটি জেনারেটর ও একটি সাবমার্সিবল টিউবওয়েল প্রদান করার ঘোষণা দেন।
মতামত