মামলায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শেখ সামছুদ্দিন ও তার ভাতিজা নোবেলসহ ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করা হয়েছে। এজাহারভুক্ত অন্য আসামিরা হলেন, রবিন, মিলন ও অনন্ত। এ ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই রাতে গোদনাইল সৈয়দপাড়ায় একটি মেয়েকে মারধর করার সময় বাধা দেন বৃদ্ধ ফজলুর রহমান। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা তার ওপর হামলা চালিয়ে কিল-ঘুষি ও লাথি মেরে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে বাসায় ফিরলেও অবস্থার অবনতি হয়ে ১৯ জুলাই সকালে তিনি মারা যান।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, ময়নাতদন্ত শেষে লাশ দাফনের পর নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারনামীয় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
মতামত