গ্রেফতারকৃতরা হলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চনপাড়া এলাকার বাসিন্দা মোঃ ইদ্রিস (৫৩), মোঃ হৃদয় (২০), মোঃ ফয়সাল (২১) এবং ইদ্রিসের ছেলে মোঃ ইয়াসিন (২১)।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ডেমরার ওই এলাকায় ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে গোপনে মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, সীমান্ত এলাকা থেকে অভিনব কৌশলে ইয়াবা ও স্কাফের চালান এনে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সরবরাহ করত তারা।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপি ঢাকার ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মতামত