সারাদেশ

বটিয়াঘাটায় দুর্নীতি প্রতিরোধ কমিটির বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রিন্ট
বটিয়াঘাটায় দুর্নীতি প্রতিরোধ কমিটির বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত : ২১ জুলাই ২০২৬, রাত ৯:৩৭

খুলনার বটিয়াঘাটায় শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বটিয়াঘাটা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক মনোরঞ্জন মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) থান্দার কামরুজ্জামান।

কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান এবং বটিয়াঘাটা থানার ওসি (তদন্ত) মো. শরীফ। অনুষ্ঠানে সমন্বয়কের দায়িত্ব পালন করে খুলনা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, সাংবাদিক, সমাজসেবক ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।