দীর্ঘদিন শিক্ষকতায় যুক্ত ইয়াসমিন আরার শরীরে থার্ড স্টেজের ক্যান্সার ধরা পড়ে। অত্যন্ত ব্যয়বহুল এই চিকিৎসার খরচ চালাতে গিয়ে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়ে। বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের এই সহায়তা তাঁর চিকিৎসা চালিয়ে যাওয়ার পাশাপাশি নতুন করে বেঁচে থাকার সাহস যুগিয়েছে।
সহায়তা প্রদান শেষে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের চিফ কো-অর্ডিনেটর মো. আমিনুল ইসলাম বলেন, আমরা তাঁকে আর্থিক সহযোগিতা করেছি এবং পাশে থাকার আশ্বাস দিয়েছি। অসহায় মানুষের পাশে আমাদের চেয়ারম্যান যেভাবে হাত বাড়িয়েছেন, সমাজের অন্য বিত্তবানদেরও সেভাবে এগিয়ে আসার আহ্বান জানাই।
অনুদানের জন্য কৃতজ্ঞতা জানিয়ে ক্যান্সারকে জয় করে দ্রুত শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার আশা প্রকাশ করেছেন শিক্ষিকা ইয়াসমিন আরা।
মতামত