মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। নিহত ইমন ঢাকা ডিমএমপির ডেমরা থানার বড় ভাঙ্গা সারুলিয়া এলাকার মিলন মিয়ার ছেলে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুরে শিশু ইমন তার বাবার সাথে সিদ্ধিরগঞ্জের ওই এলাকায় বেড়াতে আসে। বাবা মিলন মিয়া নদীর ঘাট থেকে মাত্র ৫০-৬০ মিটার দূরে ঝালমুড়ি বিক্রি করছিলেন। এ সময় ইমন অন্য শিশুদের সাথে পারটেক্স পেপার মিল ঘাটে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে এবং একপর্যায়ে পানিতে ডুবে যায়। সাথে থাকা অন্য শিশুরা ইমনকে ডুবতে দেখে দৌড়ে গিয়ে তার বাবাকে খবর দেয়। বাবা মিলন মিয়া দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় খোঁজাখুঁজি শুরু করেন।
পরবর্তীতে খবর পেয়ে নদী-বন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সদর নারায়ণগঞ্জের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে বিকেল সাড়ে ৪ টার দিকে শিশু ইমনের নিথর দেহ নদী থেকে উদ্ধার করে।
মতামত