অনুসন্ধানে জানা যায়, জামাল আকন মূলতঃ বরগুনা জেলার আমতলী উপজেলার বাসিন্দা। দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জে ভাড়াটিয়া হিসেবে থাকলেও ৫ আগস্ট-পরবর্তী প্রেক্ষাপটে তিনি নিজেকে থানা মৎস্যজীবী দলের নেতা পরিচয় দিয়ে প্রভাব বিস্তার শুরু করেন। স্থানীয়দের অভিযোগ, তিনি সিআই খোলা কাঠের পুল এলাকায় সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করেছেন এবং পোশাক কারখানার ব্যবসায়ীদের ভয় দেখিয়ে জোরপূর্বক কম দামে ঝুট নিচ্ছেন।
এ বিষয়ে অভিযুক্ত জামাল আকনের কাছে জানতে চাইলে তিনি বলেন, সরকারি জায়গায় শুধু আমি একা নই, অনেকেই ঘর তুলেছে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি জানান, দলের পরিচয় ব্যবহার করে কোনো ধরনের দখলদারিত্ব বা অপকর্ম বরদাশত করা হবে না। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, সরকারি জায়গা দখল বা ঝুট ব্যবসা নিয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত