পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৪ জুলাই) সকালে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী নিজ বাড়িতে একা থাকার সুযোগে তাঁর স্বামীর বড় ভাই আলাল (৪০) কৌশলে ঘরে ঢোকেন এবং হত্যার হুমকি দিয়ে তাঁকে ধর্ষণ করেন। একপর্যায়ে ওই নারী অচেতন হয়ে পড়লে অভিযুক্ত তাঁকে ফেলে রেখে যান।
পরবর্তীতে রোববার (২৭ জুলাই) রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে অভিযুক্ত আলালকে গ্রেপ্তার করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
মতামত