পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কারখানা থেকে ছুটির পর বাড়ি ফেরার পথে স্থানীয় সবজি বিক্রেতা আলমগীরের কাছ থেকে লাউ ও ধনেপাতা কেনার সময় দাম নিয়ে মরিয়মের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আলমগীর ওই নারীকে অশালীন ভাষায় গালিগালাজ করলে তিনি প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে আলমগীর কাঠের লাঠি দিয়ে তার মাথায় সজোরে আঘাত করলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা আহত মরিয়মকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যান। তবে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঘটনার পর থেকে অভিযুক্ত আলমগীর পলাতক রয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত