স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৫ নম্বর ওয়ার্ড শাখার সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। নির্বাচনকে সামনে রেখে তিনি ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় এবং দোয়া কামনা করছেন।
গণসংযোগকালে মো. সুমন চৌধুরী বলেন, সাধারণ মানুষের কাছ থেকে তিনি ইতিবাচক সাড়া পাচ্ছেন। জনগণ তাদের মূল্যবান ভোটে নির্বাচিত করলে এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধমুক্ত একটি সুন্দর ও নিরাপদ ওয়ার্ড গড়ে তুলতে স্থানীয় বাসিন্দাদের নিয়ে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে দায়িত্ব পালন এবং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।
মতামত