অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এবং জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাঁদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জামালপুর শহর শাখার সভাপতি মো. শাকিল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মো. সানাউল্লাহ হক।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক সহ সভাপতি পদমর্যাদার মোহাম্মদ আলী তোহা। এ সময় জেলা ও স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র অধিকার পরিষদ জামালপুর শহর শাখার সাধারণ সম্পাদক ইয়াছিন হাবিব রানা এবং সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মতামত