বুধবার (২৯ জুলাই) বিকেলে সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের কংস খাল সংস্কার এবং ড্রেনের ময়লা আবর্জনা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, একসময়কার কংস নদী আজ অবৈধ দখলের কারণে খালে পরিণত হয়েছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে খালটি পুনঃখনন করে দুই পাশে মনোরম ওয়াকওয়ে তৈরি করা হবে। পাশাপাশি এলাকার সকল রাস্তা ও ড্রেন পাকা করার আশ্বাস দিয়ে সরকারি কাজের সুবিধার্থে স্থানীয়দের সময় দেওয়ার আহ্বান জানান তিনি।
১ নম্বর ওয়ার্ড সমন্বয় কমিটির আহ্বায়ক মো. ছমির আলীর সভাপতিত্বে এবং মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মতামত