বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. টুকু খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খাঁন। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. আরব আলী।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, শ্রীকোল ইউনিয়নসহ পুরো শ্রীপুরের নারী শিক্ষার প্রসারে বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন একাডেমিক ভবন নির্মিত হলে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ সংকট দূর হবে এবং শিক্ষার মান আরও উন্নত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হারুণ অর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল গণি এবং মাগুরা জেলা ও শ্রীপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় শীর্ষ নেতারা।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মতামত