সারাদেশ

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা দিল কিশলয় আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রিন্ট
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা দিল কিশলয় আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রকাশিত : ৩ আগস্ট ২০২৬, রাত ৯:১৯

খুলনার বটিয়াঘাটায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। কৃতী শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দিতে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের আরও মনোযোগী হয়ে ভবিষ্যতে ভালো ফল অর্জনের আহ্বান জানান অতিথিরা।

সোমবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কিশলয় আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষকবৃন্দের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ধীমান মণ্ডল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী গৌতম কুমার মণ্ডল, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শিকদার জার্জিস হোসেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক পান্না খানম, প্রধান শিক্ষক জ্যোতি প্রকাশ জোদ্দার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য বিবেক বিশ্বাস, উজ্জ্বল দত্ত, রাজিব মণ্ডলসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুল ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।