রোববার (২ আগস্ট) সন্ধ্যায় সাইলো ঘাট এলাকায় বিশ্ব খাদ্য গুদামের পূর্বপাশে নদীর পশ্চিম তীরে লাশটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে কাঁচপুর নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র বসাক সঙ্গীয় ফোর্সসহ গিয়ে লাশটি উদ্ধার করেন।
কাঁচপুর নৌ-পুলিশ ফাঁড়ির এসআই দুলাল চন্দ্র বসাক জানান, ধারণা করা হচ্ছে আনুমানিক দুই থেকে তিন দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য লাশ নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত যুবকের পরিচয় সনাক্তে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
মতামত