সোমবার (৩ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত এক কর্মী সভায় সর্বসম্মতিক্রমে মোঃ আশরাফুল ইসলামকে সভাপতি এবং মোঃ মতিয়ার রহমানকে সেক্রেটারী নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারী সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি যুবসমাজের নৈতিক ও সামাজিক উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপস্থিত দলীয় নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাদের সফল নেতৃত্ব কামনা করেন।
মতামত