শুক্রবার (৭ আগষ্ট) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও সদর থানার চিলারং ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় পল্লী বিদ্যুৎ-রুহিয়া সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ঘনিবিষ্টপুর গ্রামের মো. এরশাদ (৩২), হরিহরপুর গ্রামের মো. জেমস (৩০) এবং ঘনিবিষ্টপুর গ্রামের মো. আবুল কালাম আজাদ (৪২)।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৭২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রসুল জানান, মাদক ও অনলাইন ক্যাসিনোর মতো অপরাধের বিরুদ্ধে তাদের এই কঠোর ও ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
মতামত