শুক্রবার (৭ আগস্ট) সকালে ঢাকা বাইপাস মহাসড়কের রূপসী বাংলা রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মমিন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর এলাকার মো. নূরুল হকের ছেলে।
র্যাব-১১ সূত্রে জানা যায়, সীমান্ত এলাকা থেকে মাদকের চালান নারায়ণগঞ্জে আসছে এমন খবরের ভিত্তিতে সকালে মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। সন্দেহভাজন একটি ট্রাক থামার সংকেত দিলে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় র্যাব তাকে আটক করে ট্রাকটি তল্লাশি চালায়। পরে আমের ক্যারেটের ভেতরে বিশেষ কৌশলে রাখা ৩৭৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর সিপিএসসি কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. নাঈম উল হক জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মমিন সংঘবদ্ধ মাদক পাচারচক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতেই আমের ক্যারেট ব্যবহার করা হয়েছিল। উদ্ধারকৃত আলামতসহ আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
মতামত