গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শীলমান্দি গ্রামের মো. শ্যামল ভূঁইয়া, সুমন ও ইউসুফ। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে শীলমান্দি গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ আসামিদের আদালতে পাঠিয়ে জেলহাজতে আটক রাখা ও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই বাগেরহাট থেকে ঢাকা আসার পথে এক ব্যবসায়ী অপহরণের শিকার হন। তাঁকে শীলমান্দি গ্রামের একটি নির্জন ঘরে আটকে রেখে শ্বাসরোধে হত্যাচেষ্টা ও মারধর করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। জিম্মি অবস্থায় স্বজনদের মাধ্যমে বিকাশ ও নগদে ৭০ হাজার টাকা আদায় করে চক্রটি। এছাড়া তাঁর কাছে থাকা নগদ ২৭ হাজার টাকা, মোবাইল, ব্যাংকের ডেবিট কার্ড, চেক ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে নির্জন স্থানে ফেলে রেখে পালিয়ে যায় তারা।
তদন্তকারী কর্মকর্তা এসআই বজলুর রহমান ও থানার ওসি (তদন্ত) রিপন কুমার জানান, চক্রটি নারীকে টোপ হিসেবে ব্যবহার করে ফাঁদে ফেলত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় আড়াইহাজার থানায় অপহরণ, হত্যাচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে।
মতামত