জানা যায়, চলতি বছরে বিদ্যালয়টি থেকে মোট ১৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল এবং তারা সকলেই কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১ জন শিক্ষার্থী সর্বোচ্চ জিপিএ-৫ লাভ করেছে। এছাড়া অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে ৬ জন এ গ্রেড ৩ জন এ মাইনাস এবং ৩ জন শিক্ষার্থী বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে।
এমন চমৎকার ও শতভাগ সাফল্যের খবরে বিদ্যালয় প্রাঙ্গণ, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাসের বন্যা বয়ে যায়। অসাধারণ এই ফলাফলে নিজেদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শিক্ষার্থীরা মিষ্টি বিতরণ ও আনন্দ-উল্লাসে মেতে ওঠে।
প্রতিষ্ঠানের এই ধারাবাহিক অর্জনে সন্তোষ প্রকাশ করে বিদ্যালয়ের সম্মানিত প্রতিষ্ঠাতা, সভাপতি, পরিচালনা পর্ষদ ও প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ জানান, আমাদের শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক পাঠদান, কঠোর প্রচেষ্টা এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার ফলেই এই কৃতিত্ব অর্জন সম্ভব হয়েছে। শিক্ষার গুণগত মান ধরে রেখে ভবিষ্যতে যেন আরও বেশি শিক্ষার্থী জিপিএ-৫ সহ সেরা সাফল্য বয়ে আনতে পারে, সেই লক্ষ্যে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
মতামত