এলাকাবাসীর সূত্রে জানা যায়, দলীয় প্রভাব খাটিয়ে মাসুম দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপকর্ম চালিয়ে আসছিলেন। গত ৫ আগস্টের পর রাজনৈতিক পরিচয় বদলে নিজেকে বিএনপি নেতা দাবি করে অপরাধমূলক কর্মকাণ্ডে আরও বেপরোয়া হয়ে ওঠেন তিনি। ভুক্তভোগীদের অভিযোগ, মাটি বিক্রির টাকা দিয়ে গ্যারেজ গড়ে তুলে সোনারগাঁসহ বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া অটো কেনাবেচার কাজ চালান মাসুম। বর্তমানে তার গ্যারেজে কাগজপত্রবিহীন একাধিক অটোরিকশা রয়েছে।
স্থানীয় ৪ নং ওয়ার্ড সদস্য সফুরউদ্দিনসহ একাধিক ব্যক্তি জানান, মাসুম চোরাই অটো ভাড়ায় চালাতেন। সম্প্রতি এক চালক চোরাই অটোসহ ধরা পড়লে পরে মধ্যস্থতা করে আসল মালিককে গাড়ি ফেরত দেওয়া হয়। অন্য এক ঘটনায়, সোনারগাঁ এলাকা থেকে অজ্ঞান করে ছিনতাই করা আলমগীর নামে এক চালকের অটো নারায়ণগঞ্জের পুলিশ মাসুমের গ্যারেজ থেকেই উদ্ধার করে।
এ বিষয়ে মাসুম পারভেজের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযুক্তের গ্যারেজ থেকে চোরাই অটোরিকশা উদ্ধার ও আইনি ব্যবস্থা নিতে র্যাবের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
মতামত