সারাদেশ

বন্দরে অসুস্থ নারীকে শ্লীলতাহানির ঘটনায় থানায় অভিযোগ

প্রিন্ট
বন্দরে অসুস্থ নারীকে শ্লীলতাহানির ঘটনায় থানায় অভিযোগ

প্রকাশিত : ১১ আগস্ট ২০২৬, রাত ১০:৫৭

নারায়ণগঞ্জের বন্দরে তিনবার স্ট্রোকে আক্রান্ত এক অসুস্থ নারীকে ধর্ষণের ব্যর্থ চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে আব্দুল আজিজ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গত রবিবার (৯ আগস্ট) সকালের দিকে বন্দর থানার মদনগঞ্জ পিএম রোডস্থ কাঠপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর স্বামী মজিবর মিয়া বাদী হয়ে সোমবার ১০ আগস্ট অভিযুক্ত আব্দুল আজিজকে আসামি করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী পরিবার জানায়, রোববার সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত আজিজ ঘরে প্রবেশ করেন। পরে শারীরিক প্রতিবন্ধকতার শিকার অসুস্থ ওই নারীকে মেঝেতে ফেলে ধর্ষণের চেষ্টা চালিয়ে শ্লীলতাহানি করা হয়।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দিন জানান, শ্লীলতাহানির একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।