মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে সিদ্ধিরগঞ্জের মাদানীনগর পুল চত্বরে স্থানীয় ৩ নম্বর ওয়ার্ড ও সিদ্ধিরগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক কারবারীদের পরিচয় গোপন না রেখে সবার সামনে উন্মোচিত করতে হবে। এতে পুলিশের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণে সুবিধা হবে এবং সামাজিকভাবেও তাদের প্রতিহত করা সহজ হবে। মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না।
মাদক নিয়ন্ত্রণে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্র এই চার স্তরের সমন্বিত ভূমিকার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, পুলিশ প্রশাসনকে চিহ্নিত মাদক বিক্রেতাদের কঠোর বিচারের মুখোমুখি করতে হবে। মাদকাসক্তদের সঠিক চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্বও সমাজ এবং পুলিশকেই নিতে হবে।
এ সময় পুলিশ প্রশাসনের জনবল সংকট দূরীকরণ ও কাজের সুবিধার্থে মাদক নিয়ন্ত্রণে একটি নির্দিষ্ট ও স্থায়ী পুলিশ টিম গঠনের পরামর্শ দেন এই বিএনপি নেতা, যাতে সাধারণ মানুষ সরাসরি তথ্যের আদান-প্রদান করে সহযোগিতা করতে পারেন।
মতামত