সারাদেশ

ঢাক-ঢোল বাজিয়ে ট্রাক মার্কায় ভোট চাইলেন রুবেল ড্রাইভার

প্রিন্ট
ঢাক-ঢোল বাজিয়ে ট্রাক মার্কায় ভোট চাইলেন রুবেল ড্রাইভার

প্রকাশিত : ১২ আগস্ট ২০২৬, রাত ১২:০৩

বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক, কাভার্ডভ্যান ও মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়নের সিদ্ধিরগঞ্জ সাইলো শাখার ত্রি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে প্রচার-প্রচারণা। ঢাক-ঢোল বাজিয়ে উৎসবমুখর পরিবেশে ট্রাক মার্কায় ভোট চেয়ে বিশাল গণসংযোগ করেছেন যৌথ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ রুবেল ড্রাইভার।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে সিদ্ধিরগঞ্জ সাইলো শাখা এলাকায় আয়োজিত এ গণসংযোগে চালক, হেলপার ও স্থানীয় ভোটার-সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণকালে কর্মী-সমর্থকদের ১৪ তারিখ সারাদিন, ট্রাক মার্কায় ভোট দিন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

গণসংযোগকালে প্রার্থী রুবেল ড্রাইভার ভোটারদের কাছে দোয়া ও সমর্থন চেয়ে বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষা এবং সাইলো শাখার সার্বিক উন্নয়নে তিনি সর্বদা পাশে থাকবেন। নির্বাচনে জয় পেতে ভোটার ও সমর্থকদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।