সারাদেশ

শেরপুর জেলা পরিষদে কর্মচারীদের মাঝে টি-শার্ট বিতরণ

প্রিন্ট
শেরপুর জেলা পরিষদে কর্মচারীদের মাঝে টি-শার্ট বিতরণ

প্রকাশিত : ১২ আগস্ট ২০২৬, রাত ১২:১২

শেরপুর জেলা পরিষদের অফিস সহায়ক ও দৈনিকভিত্তিক কর্মচারীদের মাঝে পরিষদের মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে জেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে কর্মচারীদের হাতে এসব টি-শার্ট তুলে দেন জেলা পরিষদের প্রশাসক এ.বি.এম. মামুনুর রশিদ পলাশ।

কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য, শৃঙ্খলা ও প্রতিষ্ঠানের প্রতি দায়িত্ববোধ সুদৃঢ় করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে প্রশাসক বলেন, কর্মকর্তা-কর্মচারীদের পারস্পরিক সহযোগিতা ও আন্তরিকতা থাকলে জেলা পরিষদের সেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে। ভবিষ্যতেও তাদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় ও সহকারী প্রকৌশলী নাজমুল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পোশাক বিতরণকে কেন্দ্র করে কর্মচারীদের মধ্যে আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।