সারাদেশ

বটিয়াঘাটায় খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে কর্মকর্তাদের মানববন্ধন

প্রিন্ট
বটিয়াঘাটায় খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে কর্মকর্তাদের মানববন্ধন

প্রকাশিত : ১২ আগস্ট ২০২৬, রাত ১২:২১

বটিয়াঘাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অনিন্দ্য কুমার দাসের ওপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উপজেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

মঙ্গলবার (১১ আগষ্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শোয়েব শাত-ঈল ইভান, কৃষি কর্মকর্তা আবু বকর সিদ্দিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তরিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

এছাড়া মানববন্ধনে বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদারসহ সাংবাদিক ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মচারীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে সরকারি কর্মকর্তার ওপর হামলাকারী দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।