সারাদেশ

ঠাকুরগাঁওয়ে সাইবার সুরক্ষা আইনের মামলায় আসামি গ্রেপ্তার

প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে সাইবার সুরক্ষা আইনের মামলায় আসামি গ্রেপ্তার

প্রকাশিত : ১২ আগস্ট ২০২৬, রাত ১২:৩৫

ঠাকুরগাঁওয়ের ভূল্লী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সাইবার সুরক্ষা আইনের মামলার এজাহারনামীয় আসামি মো. হেলাল মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে ডিবি পুলিশের এক টিম গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় কচুবাড়ি (হাটপাড়া) এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হেলাল ওই এলাকার আব্দুল জলিলের ছেলে।

ডিবি পুলিশ জানায়, হেলাল মিয়া তদন্তাধীন সাইবার সুরক্ষা আইন মামলার ২ নম্বর আসামি। গোয়েন্দা পুলিশের দাবি, তিনি ক্যাসিনো ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে পূর্বের আরও পাঁচটি মাদক মামলা রয়েছে।

এ বিষয়ে ডিবি পুলিশের কর্মকর্তা জানান, আসামির বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।