বৃহস্পতিবার র্যাব-১১ (সিপিসি-১) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১২টায় কাঁচপুর বালুরমাঠ এলাকায় এক বিশেষ অভিযান চালায় র্যাবের আভিযানিক দল। র্যাবের উপস্থিতি টের পেয়ে স্থানীয় একটি ছিনতাই ও মাদকের স্পট থেকে কয়েকজন অপরাধী পালিয়ে যায়। পরবর্তীতে ওই স্থান সংলগ্ন ঝোপঝাড়ে তল্লাশি চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।
র্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবির সেরনিয়াবাত জানান, অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে র্যাবের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত বিদেশি অস্ত্রটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানান তিনি।
মতামত