সারাদেশ

বসুন্ধরায় প্রস্তুতি সভা থেকে না’গঞ্জের ৫৩ যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মী গ্রেপ্তার

প্রিন্ট
বসুন্ধরায় প্রস্তুতি সভা থেকে না’গঞ্জের ৫৩ যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৬, রাত ৯:১৮

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ১৫ আগস্টের প্রস্তুতি সভা চলাকালে নারায়ণগঞ্জের ৫৩ জন যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বসুন্ধরার এম-ব্লকের ২৮ নম্বর রোডের একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে তাদের আটক করা হয়।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, আটক ব্যক্তিরা সবাই নারায়ণগঞ্জ যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের সদস্য। শোক দিবস পালন ও ঝটিকা মিছিলের উদ্দেশ্যে তারা ওই ফ্ল্যাটে সমবেত হয়েছিলেন। অংশগ্রহণকারীদের প্রায় সবাই নতুন সাদা পাঞ্জাবি পরা ছিলেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেখানে ব্যানার-প্ল্যাকার্ডসহ রাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়ার প্রস্তুতি চলছিল। এ ঘটনার নেপথ্যে থাকা বড় নেতা, ফ্ল্যাট মালিক এবং অর্থায়নকারীদের শনাক্তে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে।