সারাদেশ

সিদ্ধিরগঞ্জের হিরাঝিলে এরাবিয়ান খেপসা হাউজর যাত্রা শুরু

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জের হিরাঝিলে এরাবিয়ান খেপসা হাউজর যাত্রা শুরু

প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৬, রাত ১০:১৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল মেইন রোডে পূর্ণাঙ্গ আয়োজন নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে রেস্তোরাঁ এরাবিয়ান খেপসা হাউজ।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।

রেস্তোরাঁটিতে আরবীয় স্বাদের জনপ্রিয় বিভিন্ন খাবার পরিবেশন করা হচ্ছে। যার মধ্যে অন্যতম আকর্ষণ মন্দি লাহাম, খেপসা ও ফ্লেম গ্রিলড চিকেন। সুগন্ধি চালের সঙ্গে নরম মাংস, কাজুবাদাম, কিসমিস ও বিশেষ সসের সমন্বয়ে তৈরি মন্দি লাহাম ভোজনরসিকদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করবে বলে জানান উদ্যোক্তারা। এছাড়া পরিবার ও বন্ধুদের নিয়ে সময় কাটানোর জন্য রাখা হয়েছে মনোরম পরিবেশ। উদ্বোধন উপলক্ষে ১ কেজি মন্দি প্যাকেজে পরবর্তী তিন দিন পর্যন্ত ১৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।

প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ও সাবেক সৌদি আরব প্রবাসী মো. শাখাওয়াত হোসেন জানান, দীর্ঘ এক যুগ প্রবাস জীবনে তিনি সৌদি আরবের ঐতিহ্যবাহী খাবারের জনপ্রিয়তা দেখেছেন। নারায়ণগঞ্জের ভোজনরসিকদের মাঝে আরবীয় খাবারের আসল স্বাদ পৌঁছে দিতেই হিরাঝিলে এই উদ্যোগ নিয়েছেন তিনি।