সারাদেশ

সিদ্ধিরগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৬, রাত ১১:০১


প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আলোচনা সভা কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সন্ধায় আদমজী পুরান থানা সংলগ্ন জেলা বিএনপি কার্যালয়ে নাসিক ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেনের সভাপতিত্বে এবং রুহুল ও সাজ্জাদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা দেলোয়ার হোসেন, কামাল হোসেন, আরশাদ গাজী, আমির মেম্বার, আখতারুজ্জামান মৃধা, হানিফ মৃধা, রুবেল হোসেন মিন্টু, রুহুল আমিন মিন্টু, জাকির হোসেন ও রিপন সরকার প্রমুখ।

সভাপতির বক্তব্যে মনির হোসেন বলেন, দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষার জন্য আমাদের নেত্রী আজীবন আন্দোলন-সংগ্রাম করে গেছেন। এ দেশের মানুষের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, তেমনি তাঁরই সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়াও মানুষের অধিকারের জন্য আপসহীন সংগ্রাম করেছেন। আজকের এই দিনে আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করছি। পাশাপাশি আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান যেন সুস্থ থেকে দেশ পরিচালনার নেতৃত্ব দিতে পারেন, সেই দোয়া করছি।

অনুষ্ঠানের শুরুতে কুরআন খতম করা হয়। আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দ দেশের গণতন্ত্র রক্ষা ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

আলোচনা শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।