শনিবার (১৫ আগস্ট) বিকেল ৫টার দিকে নাসিক ৪ নম্বর ওয়ার্ডের আটি ওয়াবদা কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন, এএসআই স্বপন, কনস্টেবল মনির হোসেন ও কনস্টেবল আবু হানিফ। আটককৃতরা হলেন সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকার মো. আব্দুল্লাহ (২৪) ও নাইম হোসেন (২৫)।
পুলিশ জানায়, এএসআই স্বপনের নেতৃত্বে পুলিশের একটি দল ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গেলে আসামিপক্ষের লোকজন ইট ও লোহার রড নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিন পুলিশ সদস্য গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। হামলার ঘটনার পর রাতেই অভিযান চালিয়ে দুজনকে আটক করে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, আহত পুলিশ সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মতামত