রবিবার ১৩, সেপ্টেম্বর ২০২৬

১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ এএম

সিদ্ধিরগঞ্জে মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে উঠান বৈঠক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পিএম

1701

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক, কিশোর গ্যাং, চুরি, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এক মতবিনিময় ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় নাসিক ৭ নম্বর ওয়ার্ডের আদমজী কদমতলী উত্তরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

কদমতলী উত্তর-পশ্চিমপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি মো. জাকির মাস্টারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. রাসেল মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে রাকিবুর রহমান সাগর বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও অপরাধ নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নির্বাচিত প্রতিনিধি না হলেও এলাকার সন্তান হিসেবে তিনি সবসময় মানুষের পাশে আছেন জানিয়ে বলেন, ওয়ার্ডের প্রতিটি জোনকে ছোট ছোট ইউনিটে ভাগ করে 'উন্নয়ন সোসাইটি' গঠন করা হবে। এই কমিটি অবৈধ ফুটপাত দখল, তার চুরি ও মাদক প্রতিরোধে সরাসরি ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, স্থানীয় জইতুল গাজীর রাস্তাটি সিটি করপোরেশনের বাজেটে অন্তর্ভুক্ত হয়েছে এবং আগামী মাসের ৫ তারিখের মধ্যে ইমাম-মুয়াজ্জিনদের নিয়মিত সম্মানী নিশ্চিত করা হবে। আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বিক যোগাযোগ চলছে বলেও তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করেন।

বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. হারুনুর রশিদ, ৭ নম্বর ওয়ার্ড সচিব আলমগীর হোসেন, গোলাম রব্বানী, মো. নজরুল ইসলাম, হাজী নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন চৌধুরী, ইসমাইল হোসেন বাবু, কামাল হোসেন, সাজ্জাদ হোসেন, মোঃ মহসিন হোসেন, আলমগীর হোসেন ভূঁইয়া, মো: আলম, মো: আরিফ, শাহীন ফরাজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।