রবিবার ১৩, সেপ্টেম্বর ২০২৬

১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ এএম

বিজিবির অভিযানে মিলল কষ্টিপাথরের মূর্তি ও ২০০ বছরের পুরোনো স্ট্যাম্প

Admin

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পিএম

1700

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে কষ্টিপাথরের প্রাচীন মূর্তিসহ নানা প্রত্নসামগ্রী উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

শুক্রবার সকাল ১০টার দিকে ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ আখলাকুর রহমানের নেতৃত্বে বিশেষ টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায়।

এ সময় পরিত্যক্ত অবস্থায় ১৪ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি এবং ২২ কেজি ১০০ গ্রাম ওজনের তিনটি কষ্টিপাথরের টুকরা উদ্ধার করা হয়। এছাড়া প্রায় ২০০ বছরের পুরোনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুটি স্ট্যাম্প দুইটি প্রাচীন মদের খালি বোতল ও একটি শঙ্খ উদ্ধার করা হয়েছে।

বিজিবি জানিয়েছে উদ্ধারকৃত সামগ্রীর সিজার মূল্য ৩৬ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার সামগ্রী আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।