রবিবার ১৩, সেপ্টেম্বর ২০২৬

১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ এএম

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী বুলেট সাকিল গ্রেপ্তার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পিএম

1702

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী সাকিল (৩৭), ওরফে বুলেট সাকিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার তারাব পৌরসভার বরাবো রসূলপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাকিল একই এলাকার মৃত মোস্তাফা মিয়ার ছেলে।
স্থানীয়দের অভিযোগ, সাকিল তারাব, বিশ্বরোড ও বরাবো এলাকায় কিশোর গ্যাং ব্যবহার করে মাদক নিয়ন্ত্রণ করতেন এবং তার বাহিনীর সদস্যরা রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ও অস্ত্র সরবরাহ করত। এছাড়া ছিনতাই, ডাকাতি ও জমি দখলসহ নানা অপকর্মে জড়িত থেকে সাকিল ও তার বাহিনী তুচ্ছ ঘটনাতেও অস্ত্র প্রদর্শন করে এলাকাবাসীকে আতঙ্কে রাখত বলে অভিযোগ।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, তারাব পৌরসভা এলাকায় মাদক ব্যবসার আধিপত্য নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারনামীয় আসামি সাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।