বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা গতিহীন হয়ে পড়েছে মন্তব্য করে নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামকে গতিশীল করা এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা প্রয়োজন। তিনি আপোসহীন নেত্রী হিসেবে পরিচিত এবং তার সুস্থতার মাধ্যমেই গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার সম্ভব।

সোমবার (১ ডিসেম্বর) আসরের নামাজের পর সিদ্ধিরগঞ্জের মধ্য সানারপাড় বিডিডিএল মাঠে আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় নেত্রীর রোগমুক্তি ও সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়াও প্রার্থনা করেন।
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জামিয়া ইসলামিয়া উলুম সানারপাড় মাদ্রাসা ও এতিমখানা, জাবালে নূর তাহফিজুল কুরআন মাদ্রাসা, জামিয়া রাশিদিয়াসহ মোট পাঁচটি মাদ্রাসা ও এতিমখানার আলেম-ওলামা এবং শিক্ষার্থীরা এই মাহফিলে অংশ নেন।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধানের সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন—
মজিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক।
তৈয়ব হোসেন, নাসিক ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি।
রুবেল হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।
মমিনুর রহমান বাবু, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব।
রেদোয়ান রহমান পাপ্পু, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব।
আরমান হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য।
সিফাতুর রহমান রাজু, মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি।
সবুজ খান, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক।
ফজলুল হক ভূঁইয়া মেম্বার, সোনারগাঁও উপজেলা কৃষক দলের আহ্বায়ক।
কবির হোসেন, সোনারগাঁও উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক।
মতামত