নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবির সদর উপজেলার বন্দর ঘাট ও চাষাড়া রেলস্টেশনে শীতার্ত, দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।
মঙ্গবার ২ ডিসেম্বর গভীর রাতে শীতার্ত, দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন শীতের তীব্রতায় যেন কোন অসহায় মানুষ কষ্ট না পায়, সেজন্য জেলা প্রশাসনের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
শুধু সদর উপজেলাই নয়, পর্যায়ক্রমে জেলার সকল উপজেলাতেই শীতবস্ত্র বিতরণ করা হবে-যাতে শীতের রাতে কেউই আর অবহেলিত বা অনাদৃত না থাকে।
মতামত