দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়ে কঠোর সমালোচনার মুখোমুখি হয় ভারত। তবে ওয়ানডে সিরিজে তারা ঘুরে দাঁড়িয়ে দুই এক ব্যবধানে জয় তুলে নেয়। এর পর আজ শুরু হয়েছে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ।
কটকের বারাবতী স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে স্বাগতিকরা। পাওয়ার প্লে শেষ না হতেই ছয় দশমিক তিন ওভারে ভারত মাত্র আটচল্লিশ রান তুলতেই হারায় প্রথম সারির তিন ব্যাটসম্যানকে।
ইনিংসের তৃতীয় বলেই চার রানে ফিরেন ওপেনার শুভমান গিল। দুই দশমিক চার ওভারে দলীয় সতেরো রানে আউট হন ওয়ান ডাউনে নামা অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি করেন এগারো বলে বারো রান। অপর ওপেনার অভিষেক শর্মা ফিরে যান বারো বলে সতেরো রান করে।
টপ অর্ডারের দ্রুত পতনে চাপে পড়ে ভারত। এই অবস্থায় বড় সংগ্রহ গড়তে লড়াই চালিয়ে যাচ্ছেন তিলক ভার্মা ও অক্ষর প্যাটেল। তাদের উপরই এখন দলের ইনিংস গুছিয়ে নেওয়ার দায়িত্ব।
মতামত