বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ডাচ-বাংলা ব্যাংকের বিপরীতে মহাসড়কের ওপর এ ঘটনা ঘটে। আহত চালক মো. জসিম উদ্দিন (৪০) চাঁদপুর জেলার শাহরাস্তি এলাকার ফজলুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুর থেকে প্রবাসী যাত্রী আনতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল মাইক্রোবাসটি। পথে চিটাগাং রোড এলাকায় এক অজ্ঞাত ছিনতাইকারী জানালা দিয়ে ভেতরে হাত ঢুকিয়ে ছিনতাইয়ের চেষ্টা চালায়। চালক জসিম বাধা দিলে ছিনতাইকারী তার ডান হাত ও বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। কিন্তু চালক তীব্র প্রতিরোধ গড়ে তুললে ছিনতাইকারী পালিয়ে যায়।
পরে রক্তাক্ত অবস্থায় জসিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এখনো পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনায় জড়িত ছিনতাইকারীকে শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে।
মতামত