সারাদেশ

নারায়ণগঞ্জে নির্বাচনী কেন্দ্র পরিদর্শন: ডিসির প্রস্তুতিতে সন্তোষ

প্রিন্ট
নারায়ণগঞ্জে নির্বাচনী কেন্দ্র পরিদর্শন: ডিসির প্রস্তুতিতে  সন্তোষ

প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০২৫, রাত ৯:১৫

আসন্ন নির্বাচনের প্রস্তুতি সরেজমিনে যাচাই করতে শনিবার (১৩ ডিসেম্বর) নারায়ণগঞ্জের আড়াইহাজারে সফর করেন জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির।

এ সময় তিনি উপজেলার চারটি গুরুত্বপূর্ণ নির্বাচনী কেন্দ্র, যথা সেন্ট্রাল করোনেশন স্কুল এন্ড কলেজ দুপ্তারা, ৫ নং উজানগোবিন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫৪ নং কামরানিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৮৫ নং নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলো পরিদর্শন করে সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে ডিসি রায়হান কবিরের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন, এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা রিয়াজ আহমেদ সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। কেন্দ্রগুলোর প্রস্তুতি পর্যবেক্ষণ শেষে ডিসি সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।