আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের জন্য ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতের সময়সীমা বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৫ ডিসেম্বর) সময়সীমা শেষ হওয়ার কথা থাকলেও, তা আরও তিন দিন বাড়িয়ে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।
নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল থেকে বেসরকারি ব্যাংকে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের প্রাথমিকভাবে বাদ দিতে হবে। তবে যদি ভোটগ্রহণের জন্য পর্যাপ্ত সংখ্যক কর্মকর্তা পাওয়া না যায়, সেক্ষেত্রে প্রয়োজনীয় যাচাই-বাছাই সাপেক্ষে বেসরকারি ব্যাংকের কর্মীদের নিয়োগ করা যেতে পারে। ইসি আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে সংশোধিত প্যানেল প্রস্তুতের জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ করেছে। উল্লেখ্য, এর আগে গত ১০ ডিসেম্বর কমিশন ১৫ ডিসেম্বরের মধ্যে প্যানেল প্রস্তুতের নির্দেশনা দিয়েছিল।
মতামত