সারাদেশ

সাতক্ষীরা-১ আসনে সক্রিয় হাবিবুল ইসলাম হাবিব: জনগণের কাছে ভোট প্রার্থনা

প্রিন্ট
সাতক্ষীরা-১ আসনে সক্রিয় হাবিবুল ইসলাম হাবিব: জনগণের কাছে ভোট প্রার্থনা

প্রকাশিত : ১৫ ডিসেম্বর ২০২৫, রাত ১০:৩৭

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-এর প্রভাবশালী নেতা হাবিবুল ইসলাম হাবিব তাঁর নির্বাচনী এলাকায় আবারও সক্রিয় হয়ে উঠেছেন। ১৯৯৬ ও ২০০১ সালে নির্বাচিত এই নেতা বর্তমানে কলারোয়ার ১০ নং কুশোডাঙ্গা ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ব্যাপক প্রচার চালাচ্ছেন।

জনগণের মাঝে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করে হাবিবুল ইসলাম হাবিব তার ব্যক্তিগত সংগ্রামের কথা তুলে ধরেন। তিনি বলেন, মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত থাকার পর আল্লাহর রহমতে তিনি আবার জনগণের মাঝে ফিরে এসেছেন। তিনি আক্ষেপ করে বলেন, আগেও আমি আপনাদের সেবা-খেদমত করে আসছি। আবার যখন আল্লাহ আপনাদের কাছে ফিরে এনেছেন, আমি আবারো আপনাদের খেদমত-সেবা করতে চাই। তিনি জনগণকে হাতে হাত রেখে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান।

সাবেক এই সাংসদ নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার উপর জোর দেন। তিনি সকল ধর্মাবলম্বীদের (হিন্দু, খ্রিস্টান, মুসলিম) প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, সবাই যেন মিলেমিশে ভোটকেন্দ্রে যান এবং নিজ পছন্দমতো প্রতীকে ভোট দেন। কোনো প্রকার হুমকি-ধামকি বা জুলুম-অত্যাচার হলে স্থানীয় প্রশাসনকে জানানোর পরামর্শ দেন তিনি।

শিক্ষা ক্ষেত্রে সক্রিয়তা: রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষা ক্ষেত্রেও হাবিবুল ইসলাম হাবিবের সক্রিয়তা বিশেষভাবে উল্লেখযোগ্য। কাজিরহাট কলেজ, বেত্রবতী হাইস্কুল, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজসহ বহু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সঙ্গে তিনি নিয়মিত মতবিনিময় করেছেন। সম্প্রতি কুমিরা মহিলা ডিগ্রি কলেজের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তার উপস্থিতি প্রমাণ করে যে তিনি একজন শিক্ষাবান্ধব নেতা হিসেবে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে এখনও সক্রিয়।