সারাদেশ

ঠাকুরগাঁওয়ে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ

প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৭:৪৮

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী এলাকার অসহায় ও হতদরিদ্র মানুষের সেবায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও ৫০ বিজিবির আয়োজনে এবং ঠাকুরগাঁও বিজিবি সেক্টরের তত্ত্বাবধানে বাঙ্গালী সরকার মঈনউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ সুরুজ মিয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজীর আহম্মদ।

বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্তে বসবাসকারী মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে বিজিবি সব সময় পাশে আছে। এরই অংশ হিসেবে এদিন ৫০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। পাশাপাশি এলাকার ৩০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। বিজিবির এমন জনকল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।